আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৬৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৬৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সুদে রয়েছে সত্তরটি গুনাহ। তন্মধ্যে সর্বাধিক হালকা গুনাহ হচ্ছে, নিজ মায়ের সাথে ব্যভিচার করা।
(ইবনে মাজাহ ও বায়হাকী- তাঁরা উভয়ে আবূ মি'শার সূত্রে বর্ণনা করেন। সাঈদ আল মাকবুরীর মতে তিনি বিশ্বস্ত। আবদুল্লাহ্ ইবনে সাঈদ সূত্রে ইবনে আবুদ দুনিয়া বর্ণনা করেন। আর তিনি তাঁর পিতার সূত্রে আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন।)

كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2865- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الرِّبَا سَبْعُونَ حوبا أيسرها أَن ينْكح الرجل أمه
رَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا عَن أبي معشر وَقد وثق عَن سعيد المَقْبُري عَنهُ وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا عَن عبد الله بن سعيد وَهُوَ واه عَن أَبِيه عَن أبي هُرَيْرَة وَتقدم بِنَحْوِهِ

হাদীসের তাখরীজ (সূত্র):
الْحُوب بِضَم الْحَاء الْمُهْملَة وَفتحهَا هُوَ الْإِثْم
হাদীসের ব্যাখ্যা:
আরবী পরিভাষা ও কুরআন হাদীসের ভাষায় سبعون শব্দটি নির্দিষ্ট সংখা (৭০) ছাড়াও আধিক্য বুঝাবার জন্যও ব্যবহৃত হয়। বরং অধিকাংশ ক্ষেত্রে এ অর্থেই ব্যবহৃত হয়। বস্তুত আলোচ্য হাদীসের দাবি ও পয়গাম হচ্ছে- সুদ খাওয়া নিজের মার সাথে ব্যভিচার করার চেয়েও অধিকতর কঠোর ও অশ্লীল পাপ। যেমন উপরে উল্লেখ করা হয়েছে যে, এটাই কেবল এমন গুনাহ, যারা এ থেকে নিবৃত্ত হলেন তাদের বিরুদ্ধে কুরআন মজীদে আল্লাহ তা'আলা ও তাঁর রাসূলের পক্ষ হতে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)