আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭৯২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৯২. হযরত আবদুর রহমান ইবন আবু বকর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কিয়ামতের দিন আল্লাহ্ ঋণ গ্রহীতা ব্যক্তিকে ডেকে তাঁর সামনে দাঁড় করাবেন। তাকে বলা হবেঃ হে আদম সন্তান। তুমি কোন প্রয়োজনে ঋণ গ্রহণ করেছিলে এবং মানুষের অধিকার ও প্রাপ্য হক কোথায় বিনষ্ট করেছিলে? সে বলবেঃ হে আমার প্রতিপালক! তুমি তো জান যে, আমি ঋণ গ্রহণ করেছিলাম বটে, কিন্তু আমি এখান থেকে কিছু আহার করিনি, পান করিনি, পোশাক পরিধান করিনি এবং বিনষ্ট করিনি, বরং আমি অগ্নিকাণ্ড, চুরি অথবা ব্যবসায়ে লোকসানের সম্মুখীন হয়ে গিয়েছিলাম। আল্লাহ বলবেনঃ আমার বান্দা সত্যই বলেছে। তোমার ঋণ আদায়ের অধিক হকদার আমিই। তারপর আল্লাহ্ একটি জিনিস আনতে বলবেন এবং এটি তার মীযানের পাল্লায় রেখে দিবেন। তখন তার পুণ্যসমূহ পাপরাশির তুলনায় ভারী হয়ে যাবে। অতএব সে আল্লাহর একান্ত অনুগ্রহে জান্নাতে প্রবেশ করবে।
(হাদীসটি আহমদ, বাযযার, তাবারানী ও আবু নুয়ায়ম বর্ণনা করেছেন। তাঁদের বর্ণিত সনদসমূহের মধ্যে একটি সনদ-হাসান।)
(হাদীসটি আহমদ, বাযযার, তাবারানী ও আবু নুয়ায়ম বর্ণনা করেছেন। তাঁদের বর্ণিত সনদসমূহের মধ্যে একটি সনদ-হাসান।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2792- وَعَن عبد الرَّحْمَن بن أبي بكر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَدْعُو الله بِصَاحِب الدّين يَوْم الْقِيَامَة حَتَّى يُوقف بَين يَدَيْهِ فَيُقَال يَا ابْن آدم فيمَ أخذت هَذَا الدّين وفيم ضيعت حُقُوق النَّاس فَيَقُول يَا رب إِنَّك تعلم أَنِّي أَخَذته فَلم آكل وَلم أشْرب وَلم ألبس وَلم أضيع وَلَكِن أَتَى عَليّ إِمَّا حرق وَإِمَّا سرق وَإِمَّا وضيعة فَيَقُول الله صدق عَبدِي أَنا أَحَق من قضى عَنْك فيدعو الله بِشَيْء فيضعه فِي كفة مِيزَانه فترجح حَسَنَاته على سيئاته فَيدْخل الْجنَّة بِفضل رَحمته
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَأَبُو نعيم أحد أسانيدهم حسن
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَأَبُو نعيم أحد أسانيدهم حسن
হাদীসের তাখরীজ (সূত্র):
الوضيعة هِيَ البيع بِأَقَلّ عَمَّا اشْترى بِهِ