আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৯০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৯০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মহর ধার্য করে কোন মহিলাকে বিয়ে করল; কিন্তু তার ইচ্ছা যে, সে এটি আদায় করবে না, সে হবে ব্যভিচারী। আর যে ব্যক্তি কোন ঋণ গ্রহণ করল, কিন্তু এটি শোধ করার তার কোন ইচ্ছা নেই, আমার ধারণা যে, তিনি বলেছেনঃ এ লোকটি হবে চোর।
(হাদীসটি বায্‌যার প্রমুখ বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2790- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من تزوج امْرَأَة على صدَاق وَهُوَ يَنْوِي أَن لَا يُؤَدِّيه إِلَيْهَا فَهُوَ زَان وَمن ادان دينا وَهُوَ يَنْوِي أَن لَا يُؤَدِّيه إِلَى صَاحبه
أَحْسبهُ قَالَ فَهُوَ سَارِق

رَوَاهُ الْبَزَّار وَغَيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান