আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭৮০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৮০. হযরত আবু উমামা (রা) থেকে মারফু' সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন ঋণ গ্রহণ করল এবং তার মনে এটি পরিশোধ করার ইচ্ছা ছিল, অতঃপর সে মারা গেল, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এবং তার পাওনাদারকে তিনি যা ইচ্ছা তা দিয়ে খুশি করে নেবেন। আর যে ব্যক্তি কোন ঋণ গ্রহণ করল; কিন্তু তা আদায় করার সদিচ্ছা তার অন্তরে নেই। এমতাবস্থায় সে মারা গেল। মহান আল্লাহ কিয়ামতের দিন তার পাওনাদারের হক তার নিকট থেকে আদায় করে ছাড়বেন।
(হাদীসটি হাকিম বিশ্র ইবন নুমায়র সূত্রে কাসিমের মাধ্যমে হযরত আবু উমামা (রা) থেকে বর্ণনা করেছেন। তবে বিশ্বর ইবন নুমায়র প্রত্যাখ্যাত রাবী।
তাবারানী এ হাদীসটি তাঁর 'কবীর' কিতাবে আরও বিস্তারিত বর্ণনা করেছেন। এর শব্দমালা হলঃ
যে ব্যক্তি কোন ঋণ গ্রহণ করল এবং তার ইচ্ছা যে, এটি শোধ করে দেবে, এমতাবস্থায় সেই ব্যক্তি মারা গেলে কিয়ামতের দিন আল্লাহ তার পক্ষ থেকে এ ঋণ শোধ করে দেবেন। আর যে ব্যক্তি এই ইচ্ছায় ঋণ গ্রহণ করল যে, সে তা শোধ করবে না, এমতাবস্থায় সে মারা গেলে মহান আল্লাহ কিয়ামতের দিন তাকে বলবেন। তুমি মনে করেছিলে যে, আমি আমার বান্দার হক উসুল করব না। অতঃপর তার পুণ্য থেকে একাংশ নিয়ে নেয়া হবে এবং পাওনাদারের পুণ্যের সাথে যোগ করে দেয়া হবে। আর যদি তার কোন পুণ্যই না থাকে, তবে অপরের (পাওনাদারের) পাপরাশির একাংশ তার উপর চাপিয়ে দেয়া হবে।)

كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2780- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ مَرْفُوعا من تداين بدين وَفِي نَفسه وفاؤه ثمَّ مَاتَ تجَاوز الله عَنهُ وأرضى غَرِيمه بِمَا شَاءَ وَمن تداين بدين وَلَيْسَ فِي نَفسه وفاؤه ثمَّ مَاتَ اقْتصّ الله عز وَجل لغريمه يَوْم الْقِيَامَة
رَوَاهُ الْحَاكِم عَن بشر بن نمير وَهُوَ مَتْرُوك عَن الْقَاسِم عَنهُ
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير أطول مِنْهُ وَلَفظه قَالَ من ادان دينا وَهُوَ يَنْوِي أَن يُؤَدِّيه وَمَات أَدَّاهُ الله عَنهُ يَوْم الْقِيَامَة وَمن اسْتَدَانَ دينا وَهُوَ لَا يَنْوِي أَن يُؤَدِّيه فَمَاتَ قَالَ الله عز وَجل لَهُ يَوْم الْقِيَامَة ظَنَنْت أَنِّي لَا آخذ لعبدي بِحقِّهِ فَيُؤْخَذ من حَسَنَاته فَيجْعَل فِي حَسَنَات الآخر فَإِن لم يكن لَهُ حَسَنَات أَخذ من سيئات الآخر فَيجْعَل عَلَيْهِ