আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৪৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
প্রতারণার ব্যাপারে সতর্কবাণী এবং ক্রয়-বিক্রয় ও অন্যান্য ক্ষেত্রে অপরের কল্যাণ কামনার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গে
২৭৪৩. হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ বলেছেনঃ যে ব্যক্তি মুসলমানদের কল্যাণ চিন্তা করে না, সে তাদের দলভুক্ত নয়। আর যে ব্যক্তি আল্লাহ, তাঁর রাসুল, তাঁর কিতাব, তাঁর ইমাম এবং সাধারণ মুসলমানদের কল্যাণ-চিন্তায় প্রভাত ও সন্ধ্যা কাটায় না, সে তাদের দলভুক্ত নয়।
(হাদীসটি তাবারানী আবদুল্লাহ ইবন জাফর সূত্রে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْغِشّ وَالتَّرْغِيب فِي النَّصِيحَة فِي البيع وَغَيره
2743- وَعَن حُذَيْفَة بن الْيَمَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من لَا يهتم بِأَمْر الْمُسلمين فَلَيْسَ مِنْهُم وَمن لم يصبح ويمس ناصحا لله وَلِرَسُولِهِ ولكتابه ولإمامه ولعامة الْمُسلمين فَلَيْسَ مِنْهُم
رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة عبد الله بن جَعْفَر

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, আল্লাহর নিকট কোন বান্দার মুসলমান হওয়া ও গ্রহণযোগ্য ইসলামের অধিকারী হওয়ার জন্য এটাও শর্ত যে, সে সাধারণ মুসলমানদের বিষয়াদি ও তাদের সমস্যা-সংকট থেকে নিশ্চিন্ত ও উদাসীন থাকবে না; বরং তাদের চিন্তা রাখতে হবে। তেমনিভাবে এটাও শর্ত যে, সে আল্লাহ, রাসূল, আল্লাহর কিতাব, ইসলামী রাষ্ট্র ও মুসলিম জনসধারণের এমন বিশ্বস্ত ও কল্যাণকামী হবে যে, তার এ বিশ্বস্ততা ও কল্যাণকামিতা তার জীবনের অংশ হয়ে যাবে এবং তার শিরা-উপশিরায় এভাবে ঢুকে যাবে যে, সে কোন সময়ও এ থেকে মুক্ত থাকবে না। আল্লাহর ওয়াস্তে আমরা যেন একটু চিন্তা করে দেখি যে, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর এমন গুরুত্বপূর্ণ নির্দেশকে কিভাবে অবহেলা করছি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান