আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৭২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৭২. এ হাদীসটি ইবন আবুদ-দুনিয়া ও আবু ইয়ালা নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ
আবদুর রহমান ইবন আউফ বলেনঃ আমাদের পাঁচজন অথবা চারজন সাহাবী সর্বদা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর দৈনন্দিন প্রয়োজনে রাত্রদিন তাঁর সাথে থাকতেন। রাবী বলেন, একদিন আমি এমন সময়ে তাঁর নিকট আসলাম যখন তিনি ঘর থেকে বের হলেন। আমি তাঁর পশ্চাৎ অনুসরণ করলাম। তিনি উঁচু এলাকার এক বাগানে প্রবেশ করলেন এবং সালাতে রত হলেন। তিনি সিজদা করলেন এবং সিজদাটি খুবই দীর্ঘ করলেন। এদিকে আমি কাঁদতে লাগলাম এবং বললাম, আল্লাহ তাঁর রূহ কবয করে ফেলেছেন। রাবী বলেন, একটু পর তিনি মাথা উঠালেন এবং আমাকে ডাকলেন। তিনি বললেন, তোমার কি হয়েছে? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ। আপনি এত দীর্ঘ সিজদা করলেন আর এদিকে আমি বলতে লাগলামঃ আল্লাহ তাঁর রাসূলের রহ কবয করে নিয়েছেন, আমি আর কখনও তাঁকে দেখতে পাব না। তিনি বললেন, আমি আমার প্রতিপালকের কৃতজ্ঞতা প্রকাশের জন্য সিজদা করেছি। তিনি আমার উম্মতের উপর এই অনুগ্রহ করেছেন যে, আমার উম্মতের যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার জন্য দশটি নেকী লিখবেন ও তার দশটি গুনাহ মুছে দিবেন। এ হচ্ছে আবূ ইয়ালার শব্দমালা। আর ইবন আবুদ-দুনিয়া বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি দশটি রহমত বর্ষণ করবেন। এ দু'টি বর্ণনায় মুসা ইবন আবীদাহ রাবাযী নামক একজন বিতর্কিত রাবী রয়েছেন।
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2572- وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَأَبُو يعلى وَلَفظه قَالَ كَانَ لَا يُفَارق رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم منا خَمْسَة أَو أَرْبَعَة من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لما ينوبه من حَوَائِجه بِاللَّيْلِ وَالنَّهَار
قَالَ فَجِئْته وَقد خرج فاتبعته فَدخل حَائِطا من حيطان الْأَشْرَاف فصلى فَسجدَ فَأطَال السُّجُود فَبَكَيْت وَقلت قبض الله روحه قَالَ فَرفع رَأسه فدعاني فَقَالَ مَا لَك فَقلت يَا رَسُول الله أطلت السُّجُود وَقلت قبض الله روح رَسُوله لَا أرَاهُ أبدا
قَالَ سجدت شكرا لرَبي فِيمَا أبلاني فِي أمتِي من صلى عَليّ صَلَاة من أمتِي كتب الله لَهُ عشر حَسَنَات ومحا عَنهُ عشر سيئات
لفظ أبي يعلى وَقَالَ ابْن أبي الدُّنْيَا من صلى عَليّ صَلَاة صلى الله عَلَيْهِ عشرا
وَفِي إسنادهما مُوسَى بن عُبَيْدَة الربذي

হাদীসের তাখরীজ (সূত্র):

قَوْله فِيمَا أبلاني أَي فِيمَا أنعم عَليّ والإبلاء الإنعام
tahqiqতাহকীক:তাহকীক চলমান