আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৭০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৭০. তাবারানী তাঁর 'সগীর' ও 'আওসাতে' এ হাদীসটি নিমোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ
রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি দশটি রহমত বর্ষণ করবেন। যে ব্যক্তি আমার প্রতি দশবার দরূদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি একশটি রহমত বর্ষণ করবেন। আর যে ব্যক্তি আমার প্রতি একশবার দরূদ পাঠ করবে, আল্লাহ্ তার ললাটে নিফাক থেকে এবং জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দিবেন এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে স্থান দিবেন।
এ হাদীসটির সনদে ইবরাহীম ইবন সালিম ইবন শিবল হুজাঈ নামক একজন রাবী রয়েছেন, যার নির্ভরযোগ্যতা-অনির্ভরযোগ্যতা সম্পর্কে আমি অবগত নই।
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2570- وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صلى عَليّ صَلَاة وَاحِدَة صلى الله عَلَيْهِ عشرا وَمن صلى عَليّ عشرا صلى الله عَلَيْهِ مائَة وَمن صلى عَليّ مائَة كتب الله بَين عَيْنَيْهِ بَرَاءَة من النِّفَاق وَبَرَاءَة من النَّار وَأَسْكَنَهُ الله يَوْم الْقِيَامَة مَعَ الشُّهَدَاء

وَفِي إِسْنَاده إِبْرَاهِيم بن سَالم بن شبْل الهجعي لَا أعرفهُ بِجرح وَلَا عَدَالَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান