আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫৬৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
নামাযে আকাশের দিকে মাথা উঁচিয়ে এবং অন্যমনস্কভাবে দু'আ করার ব্যাপারে সতর্কবাণী
২৫৬৩. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষের অন্তরসমূহ। পাত্রের মত। এর কতিপয় অন্য কতক থেকে অধিক সংরক্ষণকারী হয়ে থাকে। হে লোক সকল! তোমরা যখন মহান আল্লাহর নিকট প্রার্থনা কর, তখন তা কবুলের বিশ্বাস নিয়ে দু'আ কর। কেননা আল্লাহ ঐ বান্দার দু'আ কবুল করেন না, যে আল্লাহকে ভাসাভাসাভাবে ও অন্যমনষ্ক অন্তর নিয়ে ডাকে।
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْهِيب من رفع الْمُصَلِّي رَأسه إِلَى السَّمَاء وَقت الدُّعَاء وَأَن يَدْعُو الْإِنْسَان وَهُوَ غافل
2563- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْقُلُوب أوعية وَبَعضهَا أوعى من بعض فَإِذا سَأَلْتُم الله عز وَجل يَا أَيهَا النَّاس فَاسْأَلُوهُ وَأَنْتُم موقنون بالإجابة فَإِن الله لَا يستجيب لعبد دَعَاهُ عَن ظهر قلب غافل
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن