আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫৫১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
এমন কিছু বাক্য যা দিয়ে দু'আ শুরু করা চাই এবং ইসমে আযম প্রসঙ্গ
২৫৫১. হযরত আসমা বিনত ইয়াযীদ (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ আল্লাহর মহান নামাটি (ইসমে আযম) এ দু' আয়াতের মধ্যে রয়েছেঃ وَإِلهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ এবং সূরা আলে-ইমরানের প্রথম অংশঃ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ
(হাদীসটি আবূ দাউদ, তিরমিযী এবং ইবন মাজাহ বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেনঃ হাদীসটি হাসান-গরীব।)
[শ্রুতি লিখিয়ে আবদুল আযীম বলেন)ঃ পূর্বোক্ত হাদীসটি সবাই উবায়দুল্লাহ ইবন আবু যিয়াদ কাদ্দাহ সূত্রে শাহর ইবন হাওশাব-এর মাধ্যমে আসমা (রা) থেকে বর্ণনা করেছেন। উবায়দুল্লাহ এবং শাহর ইবন হাওশাব প্রসঙ্গে আলোচনা সামনে আসবে।)

كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَلِمَات يستفتح بهَا الدُّعَاء وَبَعض مَا جَاءَ فِي اسْم الله الْأَعْظَم
2551- وَعَن أَسمَاء بنت يزِيد رَضِي الله عَنْهَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اسْم الله الْأَعْظَم فِي هَاتين الْآيَتَيْنِ وإلهكم إِلَه وَاحِد لَا إِلَه إِلَّا هُوَ الرَّحْمَن الرَّحِيم الْبَقَرَة 361 وفاتحة سُورَة آل عمرَان الله لَا إِلَه إِلَّا هُوَ الْحَيّ القيوم آل عمرَان 2
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
قَالَ المملي عبد الْعَظِيم رَوَوْهُ كلهم عَن عبيد الله بن أبي زِيَاد القداح عَن شهر بن حَوْشَب عَن أَسمَاء وَيَأْتِي الْكَلَام عَلَيْهِمَا