আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫১৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ক্ষমা প্রার্থনার প্রতি অনুপ্রেরণা দান
২৫১৯. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) একবার সফরে ছিলেন। তিনি বললেনঃ তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর। আমরা ক্ষমা প্রার্থনা করলাম। তিনি বললেনঃ তোমরা সত্তর পূর্ণ করে নাও। আমরা সত্তরবার ইস্তিগফার করলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর কোন বান্দা-বাঁদী দৈনিক সত্তরবার ইসতিগফার করলে আল্লাহ তার সাতশত গুনাহ মাফ করে দেন। আর যে বান্দা-বাঁদী দিন-রাতে সাতশ'র অধিক গুনাহ করে বসে, সে তো নিশ্চিত ক্ষতির সম্মুখীন হয়ে গেল।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া, বায়হাকী এবং ইস্পাহানী বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া, বায়হাকী এবং ইস্পাহানী বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الاسْتِغْفَار
2519- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي مسيره فَقَالَ اسْتَغْفرُوا الله فاستغفرنا فَقَالَ أتموها سبعين مرّة يَعْنِي فأتممناها فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من عبد وَلَا أمة يسْتَغْفر الله فِي يَوْم سبعين مرّة إِلَّا غفر الله لَهُ سَبْعمِائة ذَنْب وَقد خَابَ عبد أَو أمة عمل فِي يَوْم وَلَيْلَة أَكثر من سَبْعمِائة ذَنْب
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ والأصبهاني
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ والأصبهاني