আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৪৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
আরেক প্রকার তাসবীহ
২৪৪৪. হযরত সালমান (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ এক ব্যক্তি বললঃ আলহামদু লিল্লাহি কাসীরান। ফিরিশতা এটি লিখতে গিয়ে ঘাবড়ে গেলেন। অতএব তিনি এ বিষয়ে মহান আল্লাহর শরণাপন্ন হলেন। আল্লাহ্ বললেন, আমার বান্দা যেভাবে বলেছে, তুমি ঠিক সেভাবেই তা লিখে রাখ।
(হাদীসটি তাবারানী একটি সমালোচিত সনদে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
نوع آخر
2444- عَن سلمَان رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قَالَ رجل الْحَمد لله كثيرا فأعظمها الْملك أَن يَكْتُبهَا فراجع فِيهَا ربه عز وَجل فَقَالَ اُكْتُبْهَا كَمَا قَالَ عَبدِي

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد فِيهِ نظر
tahqiqতাহকীক:তাহকীক চলমান