আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৪১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
আরেক প্রকার তাসবীহ
২৪৪১. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি; যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পুণ্য লাভের আশায় এ দু'আটি পাঠ করবে, দু'আটি এইঃ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي تَوَاضَعَ كُلُّ شَيْءٍ لِعَظَمَتِهِ، وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي ذَلَّ كُلُّ شَيْءٍ لِعِزَّتِهِ ، وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي خَضَعَ كُلُّ شَيْءٍ لِمُلْكِهِ ، وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي اسْتَسْلَمَ كُلُّ شَيْءٍ لِقُدْرَتِهِ
"ঐ আল্লাহর প্রশংসা, যাঁর মাহাত্ম্যের সামনে সকল বস্তু বিনীত হয়ে গিয়েছে, ঐ আল্লাহর প্রশংসা যাঁর গৌরবের সামনে সকল বস্তু হীন হয়ে গিয়েছে, ঐ আল্লাহর প্রশংসা যাঁর রাজত্বের সামনে সকল বস্তু নত হয়ে গিয়েছে, ঐ আল্লাহর প্রশংসা যাঁর শক্তির সামনে সকল কিছু আত্মসমর্পণ করে নিয়েছে।"
আল্লাহ্ এর বিনিময়ে তার জন্য এক হাজার নেকী লিখে দিবেন, এক হাজার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার সাথে সত্তর হাজার ফিরিশতা নির্দিষ্ট করে দিবেন, যারা কিয়ামত পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
نوع آخر
2441- رُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قَالَ
الْحَمد لله الَّذِي تواضع كل شَيْء لعظمته وَالْحَمْد لله الَّذِي ذل كل شَيْء لعزته وَالْحَمْد لله الَّذِي خضع كل شَيْء لملكه وَالْحَمْد لله الَّذِي استسلم كل شَيْء لقدرته فَقَالَهَا يطْلب بهَا مَا عِنْد الله كتب الله لَهُ بهَا ألف حَسَنَة وَرفع لَهُ بهَا ألف دَرَجَة ووكل بِهِ سَبْعُونَ ألف ملك يَسْتَغْفِرُونَ لَهُ إِلَى يَوْم الْقِيَامَة

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪৪১ | মুসলিম বাংলা