আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৮৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৩৮৩. মুসলিমের এক বর্ণনায় রয়েছেঃ রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হল, কোন বাক্যটি সর্বোত্তম? তিনি বললেন, যে বাক্যটি আল্লাহ্ তাঁর ফিরিশতাদের জন্য অথবা তাঁর বান্দাদের জন্য নির্বাচন করেছেন। আর সেটি হলঃ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী।
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2383- وَفِي رِوَايَة مُسلم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سُئِلَ أَي الْكَلَام أفضل قَالَ مَا اصْطفى الله لملائكته أَو لِعِبَادِهِ سُبْحَانَ الله وَبِحَمْدِهِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের দ্বারা জানা গেল যে, ফেরেশতাদের খাস যিকির হচ্ছে এই 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী'। এ হাদীসে এ কালিমাটিকে সর্বোত্তম বলে অভিহিত করা হয়েছে। হযরত সামুরা ইবনে জুন্দুব বর্ণিত হাদীসে বলা হয়েছে সর্বোত্তম কালিমা চারটি: সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, এবং অপর এক হাদীসে উক্ত হয়েছে লা-ইলাহা ইল্লাল্লাহু সর্বোত্তম যিকির, এ তিন বক্তব্যের মধ্যে মূলত কোন বৈপরিত্য নেই। আসলে এ কালিমাগুলো অন্যান্য সকল কথার তুলনায় উত্তম এবং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)