আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৫৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কালেমায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২৩৫৮. হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ মূসা (আ) বলেছিলেনঃ প্রভূ! আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দাও, যার দ্বারা আমি তোমাকে স্মরণ করব ও তোমাকে ডাকব। আল্লাহ বলেন, তুমি বল, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা (আ) বললেন, তোমার প্রত্যেক বান্দাই তো এটা বলে। আল্লাহ্ বললেন, বল, লা ইলাহা ইল্লাল্লাহ্। মূসা বললেনঃ আমি তো তোমার কাছে একটি বিশেষ জিনিস চাই, যা আমার বৈশিষ্ট্য হবে। আল্লাহ্ বললেন, হে মূসা। যদি সাত আকাশ ও সাত যমীনকে এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ওজনে ভারী হয়ে যাবে।
(হাদীসটি নাসাঈ ও ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেছেন। তাঁরা সবাই এটি দাররাজ... আবুল হায়সাম... আবু সাঈদ (রা) সূত্রে বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)
(হাদীসটি নাসাঈ ও ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেছেন। তাঁরা সবাই এটি দাররাজ... আবুল হায়সাম... আবু সাঈদ (রা) সূত্রে বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَمَا جَاءَ فِي فَضلهَا
2358- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ قَالَ مُوسَى صلى الله عَلَيْهِ وَسلم يَا رب عَلمنِي شَيْئا أذكرك بِهِ وأدعوك بِهِ قَالَ قل لَا إِلَه إِلَّا الله
قَالَ يَا رب كل عِبَادك يَقُول هَذَا قَالَ قل لَا إِلَه إِلَّا الله
قَالَ إِنَّمَا أُرِيد شَيْئا تخصني بِهِ قَالَ يَا مُوسَى لَو أَن السَّمَوَات السَّبع وَالْأَرضين السَّبع فِي كفة وَلَا إِلَه إِلَّا الله فِي كفة مَالَتْ بهم لَا إِلَه إِلَّا الله
رَوَاهُ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم كلهم من طَرِيق دراج عَن أبي الْهَيْثَم عَنهُ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد

হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর সাথে বন্দেগীর বিশেষ সম্পর্ক ছিল মূসা (আ)-এর সে হিসাবে বিশেষ নৈকট্যের ভিত্তিতে তাঁর যে আকুতি ছিল সে জন্যে তিনি আল্লাহর দরবারে বিশেষ দু'আর জন্যে প্রার্থনা জানান। আল্লাহ তা'আলা তাঁকে লা-ইলাহা ইল্লাল্লাহ-এর যিকির করতে বলেন-যা সর্বোত্তম যিকির। তিনি আরয করেন: আমার দরখাস্ত কোন একটি বিশেষ কালিমার জন্যে, যা কেবল বিশেষভাবে আমাকেই প্রদান করা হবে। মোট কথা, কালিমায়ে লা-ইলাহা ইল্লাল্লাহ ব্যাপকভাবে বহুল প্রচলিত হওয়ায় তাঁর মূল্যমান ও ফযীলত অনুধাবনের ব্যাপারে তিনি সঠিকভাবে উপলব্ধি করে উঠতে পারেননি। এ জন্যে তাঁকে বলে দেয়া হলো যে, লা-ইলাহা ইল্লাল্লাহ্ হাকীকত যমীন ও আসমান তথা গোটা সৃষ্টি জগতের তুলনায় অধিকতর মূল্যবান ও ভারী। এটা দয়ালু আল্লাহর দয়ার দান যে, তিনি তাঁর পয়গম্বরগণের মাধ্যমে নির্বিশেষে সকলকে আমভাবে এ রহমত দান করেছেন। মোদ্দা কথা, আম্বিয়া ও প্রেরিত রাসূলগণের জন্যেও এর চাইতে বেশি দামী এবং অধিক বরকতময় আর কিছুই নেই।
এ অমূল্য নিয়ামতের শুকর হচ্ছে যে, এই পবিত্র কলিমাকে জপমালা বানিয়ে নেবে এবং বহুল পরিমাণে এর যিকির-এর মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা হবে।
এ অমূল্য নিয়ামতের শুকর হচ্ছে যে, এই পবিত্র কলিমাকে জপমালা বানিয়ে নেবে এবং বহুল পরিমাণে এর যিকির-এর মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)