আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৮৩
অধ্যায়ঃ জিহাদ
মুজাহিদ ও সীমান্ত পাহারায় রত ব্যক্তিত্ব অধিক পরিমাণে নেক আমল তথা রোযা, নামায ও যিকির ইত্যাদি আদায়ের প্রতি উৎসাহ দান
১৯৮৩. হযরত আমর ইবন আবাসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোযা রাখে, সেই ব্যক্তি থেকে জাহান্নামকে একশ বছরের দূরত্বে সরিয়ে নেয়া হয়।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' ও 'কবীর'-এ নির্দোষ সনদে বর্ণনা করেছেন।
তাবারানী হাদীসটি 'কবীর'-এ হযরত আবু উমামা (রা)-এর হাদীস থেকে বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে: আল্লাহ রোযাদার ব্যক্তির চেহারা জাহান্নাম থেকে একশ বছর দূরত্বে সরিয়ে দেন। দ্রুতগামী তাজী ঘোড়ায় এক চৌকস আরোহী একশ বছর ঊর্ধ্বশ্বাসে ছুটে চললে যে পথ অতিক্রম করতে পারে। উক্ত হাদীসটি নাসাঈ উকবা থেকে বর্ণনা করেছেন। কিন্তু তিনি দ্রুতগামী তাজী ঘোড়া থেকে শেষাংশটুকু উল্লেখ করেননি।)
كتاب الْجِهَاد
ترغيب الْغَازِي والمرابط فِي الْإِكْثَار من الْعَمَل الصَّالح من الصَّوْم وَالصَّلَاة وَالذكر وَنَحْو ذَلِك وَتقدم فِي بَاب النَّفَقَة فِي سَبِيل الله
1983- وَعَن عَمْرو بن عبسة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صَامَ يَوْمًا فِي سَبِيل الله بَعدت مِنْهُ النَّار مسيرَة مائَة عَام
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط بِإِسْنَاد لَا بَأْس بِهِ
وَرَوَاهُ فِي الْكَبِير من حَدِيث أبي أُمَامَة إِلَّا أَنه قَالَ فِيهِ بعد الله وَجهه عَن النَّار مسيرَة مائَة عَام ركض الْفرس الْجواد الْمُضمر

وَرَوَاهُ النَّسَائِيّ من حَدِيث عقبَة لم يقل فِيهِ ركض الْفرس إِلَى آخِره
tahqiqতাহকীক:তাহকীক চলমান