আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৭৮
অধ্যায়ঃ জিহাদ
মুজাহিদ ও সীমান্ত পাহারায় রত ব্যক্তিত্ব অধিক পরিমাণে নেক আমল তথা রোযা, নামায ও যিকির ইত্যাদি আদায়ের প্রতি উৎসাহ দান
১৯৭৮. হযরত হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) -কে মি'রাজের রাত্রে এমন এক জনপদে নিয়ে আসা হলো, যেখানে মানুষ যে দিন ফসল রোপণ করে, সেদিনই ফসল কেটে ঘরে তোলে। তারা যখন ক্ষেতের ফসল কেটে দেয়, পুনরায় তা পূর্বের ন্যায় হয়ে যায়। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞেস করলেনঃ হে জিবরাঈল। এরা কারা? জিবরাঈল (আ) বললেন, এরা আল্লাহর পথের মুজাহিদ। এদের পূণ্য সাতশ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়। এরা যা খরচ করেছে, তার সওয়াব এমন করে বৃদ্ধি করা হবে।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন।)
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
ترغيب الْغَازِي والمرابط فِي الْإِكْثَار من الْعَمَل الصَّالح من الصَّوْم وَالصَّلَاة وَالذكر وَنَحْو ذَلِك وَتقدم فِي بَاب النَّفَقَة فِي سَبِيل الله
1978- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْلَة أسرِي بِهِ أَتَى على قوم يزرعون فِي يَوْم ويحصدون فِي يَوْم كلما حصدوا عَاد كَمَا كَانَ فَقَالَ يَا جِبْرَائِيل من هَؤُلَاءِ قَالَ هَؤُلَاءِ المجاهدون فِي سَبِيل الله تضَاعف لَهُم الْحَسَنَة بسبعمائة ضعف وَمَا أَنْفقُوا من شَيْء فَهُوَ يخلفه
رَوَاهُ الْبَزَّار
رَوَاهُ الْبَزَّار