আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৭৫
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৭৫. হযরত উকবা (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেন: তুমি যখন যুদ্ধে যাবার ইচ্ছা কর, তখন এমন ঘোড়া ক্রয় কর যেটার কপাল ও পায়ের দিক উজ্জ্বল সাদা বর্ণের এবং যেটা লম্বা কদমে পথ চলে। এমন করলে তুমি জয়ী হবে এবং শত্রু থেকে নিরাপদ থাকবে।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেন: এটি মুসলিমের শর্তানুসারে সহীহ।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1975 - وَعَن عقبَة رَضِي الله عَنهُ أَيْضا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا أردْت أَن تغزو فاشتر فرسا أغر محجلا مُطلق الْيُمْنَى فَإنَّك تغنم وتسلم

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান