আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৭০
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৭০. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন। প্রত্যেক আরবী ঘোড়াকেই ভোরবেলায় কতকগুলো নির্ধারিত শব্দমালায় দু'আ করার কথা বলা হয়। (শব্দগুলো হলোঃ) 'হে আল্লাহ। আমাকে তুমি মানুষের অধীন করে দিয়েছ এবং তার মালিকানাধীন করে দিয়েছ, অতএব আমাকে তার সম্পদ ও পরিজনের মধ্যে প্রিয়তম করে দাও।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1970- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من فرس عَرَبِيّ إِلَّا يُؤذن لَهُ عِنْد كل سحر بِكَلِمَات يَدْعُو بِهن اللَّهُمَّ خولتني من خولتني من بني آدم وجعلتني لَهُ فَاجْعَلْنِي أحب أَهله وَمَاله أَو من أحب أَهله وَمَاله إِلَيْهِ
رَوَاهُ النَّسَائِيّ
رَوَاهُ النَّسَائِيّ