আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯০৬
অধ্যায়ঃ জিহাদ
অধ্যায়: জিহাদ
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে
১৯০৬. হযরত আবুদ-দারদা (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: একমাসের সশস্ত্র সীমান্ত প্রহরা এক যুগের রোযা পালন থেকে উত্তম। যে ব্যক্তি সীমান্ত প্রহরারত অবস্থায় মারা গেল, সে কিয়ামতের মহাবিভীষিকা থেকে মুক্তি পেয়ে গেল এবং সকাল-বিকাল তাকে জান্নাত থেকে জীবিকা দেয়া হবে। কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাকে পুনর্জীবিত না করা পর্যন্ত সশস্ত্র সীমান্ত প্রহরার সওয়াব তার আমলনামায় জারী থাকবে।
(হাদীসটি তাবারানী রিওয়ায়াত করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الْجِهَاد
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل
1906- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ رِبَاط شهر خير من صِيَام دهر وَمن مَاتَ مرابطا فِي سَبِيل الله أَمن من الْفَزع الْأَكْبَر وغدي عَلَيْهِ برزقه وريح من الْجنَّة وَيجْرِي عَلَيْهِ أجر المرابط حَتَّى يَبْعَثهُ الله عز وَجل

رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান