আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯০৪
অধ্যায়ঃ জিহাদ
অধ্যায়: জিহাদ
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে
১৯০৪. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি; আল্লাহর রাস্তায় একরাত ও একদিন জিহাদের জন্য সশস্ত্র প্রতিক্ষারত থাকা পুরো একমাস দিবসে রোযা এবং রাতভর সালাত আদায়ের চেয়ে উত্তম। সে যদি জিহাদের জন্য সশস্ত্র প্রতীক্ষারত অবস্থা মৃত্যুবরণ করে, তাহলে তার আমলনামায় সওয়াব অব্যাহত থাকবে। তাকে জান্নাত থেকে রিযক দেয়া হবে এবং শয়তানের প্রবঞ্চনা ও পরকালীন সকল খাঁটিতেই তাকে নিরাপত্তা দেয়া হবে।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। অনুরূপ তিরমিযী, নাসাঈ এবং তাবারানীও এটি বর্ণনা করেছেন। তাবারানী 'কিয়ামতের দিন তাকে শহীদ হিসেবে উঠানো হবে', কথাটি যুক্ত করেছেন।)
كتاب الْجِهَاد
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل
1904- وَعَن سلمَان رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول رِبَاط يَوْم وَلَيْلَة خير من صِيَام شهر وقيامه وَإِن مَاتَ فِيهِ جرى عَلَيْهِ عمله الَّذِي كَانَ يعْمل وَأجْرِي عَلَيْهِ رزقه وَأمن من الفتان

رَوَاهُ مُسلم وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَالطَّبَرَانِيّ وَزَاد وَبعث يَوْم الْقِيَامَة شَهِيدا
tahqiqতাহকীক:তাহকীক চলমান