আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৯৬
অধ্যায়ঃ হজ্জ
মদীনাবাসীকে ভীতি প্রদর্শন অথবা তাঁদের অনিষ্ট সাধনের ইচ্ছা প্রসঙ্গে সতর্কবাণী
১৮৯৬. হযরত জাবির ইবন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত যে, ফিতনার যুগের জনৈক আমীর মদীনায় আসল। জাবির (রা)-এর দৃষ্টিশক্তি তখন নষ্ট হয়ে গিয়েছিল। তাঁকে বলা হল যে, আপনি যদি এ আমীর থেকে একটু সরে থাকতেন। তিনি তখন তাঁর দুই পুত্রের কাঁধে হাত রেখে চলতে লাগলেন। হঠাৎ তিনি মাটিতে পড়ে গেলেন। তারপর বললেন, ঐ লোক ধ্বংস হোক, যে আল্লাহর রাসুল (ﷺ) -কে ভয় প্রদর্শন করে। তাঁর পুত্রদ্বয় অথবা তাদের একজন বলল, আব্বাজান! আল্লাহর রাসূল (ﷺ) -কে কিভাবে ভয় প্রদর্শন করবে, অথচ তিনি ইন্তিকাল করে গেছেন? তিনি তখন বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি মদীনার অধিবাসীদেরকে ভীতি প্রদর্শন করল, সে আমার দুই বাহুর মধ্যবর্তী বস্তু অর্থাৎ অন্তরকে ভয় দেখাল।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ 'সহীহ'-এর বর্ণনাকারীদের মতই।)
كتاب الْحَج
التَّرْهِيب من إخافة أهل الْمَدِينَة أَو إرادتهم بِسوء
1896 - وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا أَن أَمِيرا من أُمَرَاء الْفِتْنَة قدم الْمَدِينَة وَكَانَ قد ذهب بصر جَابر فَقيل لجَابِر لَو تنحيت عَنهُ فَخرج يمشي بَين ابنيه فانكب فَقَالَ تعس من أَخَاف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ ابناه أَو أَحدهمَا يَا أبتاه وَكَيف أَخَاف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَقد مَاتَ فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أَخَاف أهل الْمَدِينَة فقد أَخَاف مَا بَين جَنْبي

رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান