আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৭৯
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৭৯. হযরত আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ)বলেছেনঃ হে আল্লাহ্! তুমি আমাদের মদীনায় বরকত দান কর, তুমি দ্বিগুণ বরকত দান কর। ঐ সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ। মদীনায় এমন কোন বস্তু নেই, এমন কোন গিরিপথ নেই ও এমন কোন সুড়ঙ্গ পথ নেই যেখানে দু'জন ফিরিশতা দাঁড়িয়ে পাহারা না দিয়ে যাচ্ছে।
(হাদীসটি মুসলিম একটি দীর্ঘ হাদীসের অংশ হিসেবে বর্ণনা করেছেন।)
(হাদীসটি মুসলিম একটি দীর্ঘ হাদীসের অংশ হিসেবে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1879 - وَعَن أبي سعيد رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اللَّهُمَّ بَارك لنا فِي مدينتنا
اللَّهُمَّ اجْعَل مَعَ الْبركَة بركتين وَالَّذِي نَفسِي بِيَدِهِ مَا من الْمَدِينَة شَيْء وَلَا شعب وَلَا نقب إِلَّا عَلَيْهِ ملكان يحرسانها
رَوَاهُ مُسلم فِي حَدِيث
اللَّهُمَّ اجْعَل مَعَ الْبركَة بركتين وَالَّذِي نَفسِي بِيَدِهِ مَا من الْمَدِينَة شَيْء وَلَا شعب وَلَا نقب إِلَّا عَلَيْهِ ملكان يحرسانها
رَوَاهُ مُسلم فِي حَدِيث