আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৭৬
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৭৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মানুষের ঘরে যখন নতুন ফল* আসত, তখন তারা এটি রাসূলুল্লাহ(ﷺ)-এর খিদমতে নিয়ে আসত। রাসূলুল্লাহ্(ﷺ)এটি হাতে নিয়ে বলতেনঃ হে আল্লাহ। তুমি আমাদের ফলে বরকত দাও, আমাদের মদীনায় বরকত দাও এবং আমাদের পরিমাপ-পাত্রে (তথা আহার্য বস্তুতে) বরকত দান করা হে আল্লাহ। ইবরাহীম তোমার বান্দা, তোমার বন্ধু ও নবী। তিনি তোমার কাছে মক্কার জন্য দু'আ করেছিলেন। আমি তোমার কাছে মদীনার জন্য ইবরাহীম (আ)-এর দ্বিগুণ দু'আ করছি। বর্ণনাকারী বলেন, তারপর তিনি উপস্থিত ছেলেমেয়েদের মধ্যে সর্বকনিষ্ঠটিকে ডাকতেন ও ফলটি তাকে দিয়ে দিতেন।
(হাদীসটি মুসলিম প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন।)

*এখানে স্মর্তব্য, মদীনার ফল তথা খেজুরই ছিল তাদের প্রধান উৎপন্নজাত ফসল। তাই হাদীসের ফল শব্দটি প্রকৃতপক্ষে আমাদের ফসল অর্থে ব্যবহৃত।
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1876- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَنه قَالَ كَانَ النَّاس إِذا رَأَوْا أول الثَّمر جاؤوا بِهِ إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَإِذا أَخذه رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اللَّهُمَّ بَارك لنا فِي ثمرنا وَبَارك لنا فِي
مدينتنا وَبَارك لنا فِي صاعنا ومدنا
اللَّهُمَّ إِن إِبْرَاهِيم عَبدك وخليلك وَنَبِيك وَإِنِّي عَبدك وَنَبِيك وَإنَّهُ دعَاك لمَكَّة وَإِنِّي أَدْعُوك للمدينة بِمثل مَا دعَاك بِهِ لمَكَّة وَمثله مَعَه
قَالَ ثمَّ يَدْعُو أَصْغَر وليد يرَاهُ فيعطيه ذَلِك الثَّمر

رَوَاهُ مُسلم وَغَيره

হাদীসের তাখরীজ (সূত্র):

قوله في صاعنا ومدنا يريد في طعامنا المكيل بالصاع والمد ومعناه أنه دعا لهم بالبركة في أقواتهم جميعا
tahqiqতাহকীক:তাহকীক চলমান