আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৭৪
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৭৪. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ প্রায় বলেছেন: যে ব্যক্তি হারাম শরীফদ্বয়ের কোন একটিতে মৃত্যুবরণ করবে, সে কিয়ামতের দিন নিরাপত্তালাভকারীদের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। আর যে ব্যক্তি পুণ্যলাভের আশায় আমার যিয়ারতে মদীনায় আসল, সে কিয়ামতের দিন আমার প্রতিবেশিত্বে থাকবে।
(এ হাদীসটিও বায়হাকী বর্ণনা করেছেন। (শ্রুতিলিখনকারী হাফিয (র) বলেন: রাসুলুল্লাহ(ﷺ)থেকে বিশুদ্ধ পদ্ধতিতে এ বিষয়টিও বর্ণিত হয়েছে যে, মহামারী ও দাজ্জাল মদীনায় প্রবেশ করবে না। এ বিষয়টি সুবিদিত হওয়ার কারণে সংক্ষেপে আলোচনা করে ছেড়ে দিলাম।)

كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1874- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من مَاتَ فِي أحد الْحَرَمَيْنِ بعث من الْآمنينَ يَوْم الْقِيَامَة وَمن زارني محتسبا إِلَى الْمَدِينَة كَانَ فِي جواري يَوْم الْقِيَامَة
رَوَاهُ الْبَيْهَقِيّ أَيْضا
قَالَ المملي الْحَافِظ رَحمَه الله وَقد صَحَّ من غير مَا طَرِيق عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَن الوباء والدجال لَا يدخلانها اختصرت ذَلِك لشهرته
رَوَاهُ الْبَيْهَقِيّ أَيْضا
قَالَ المملي الْحَافِظ رَحمَه الله وَقد صَحَّ من غير مَا طَرِيق عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَن الوباء والدجال لَا يدخلانها اختصرت ذَلِك لشهرته