আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৩৬
অধ্যায়ঃ হজ্জ
মসজিদুল হারাম, মসজিদে নববী, বায়তুল মুকাদ্দাস ও মসজিদে কুবায় নামায আদায়ের প্রতি উৎসাহ দান
১৮৩৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: আমার মসজিদে একটি নামায অন্য যে কোন মসজিদের এক হাজার সালাতের চাইতে উত্তম। তবে মসজিদুল হারাম ব্যতীত। আর মসজিদুল হারামে একটি নামায অন্যত্র এক লাখ নামাযের চাইতে উত্তম।
(হাদীসটি আহমদ ও ইব্ন মাজাহ দু'টি পৃথক সহীহ্ সনদে বর্ণনা করেছেন)
(হাদীসটি আহমদ ও ইব্ন মাজাহ দু'টি পৃথক সহীহ্ সনদে বর্ণনা করেছেন)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الصَّلَاة فِي الْمَسْجِد الْحَرَام وَمَسْجِد الْمَدِينَة وَبَيت الْمُقَدّس وقباء
1836- وَعَن جَابر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ صَلَاة فِي مَسْجِدي أفضل من ألف صَلَاة فِيمَا سواهُ إِلَّا الْمَسْجِد الْحَرَام وَصَلَاة فِي الْمَسْجِد الْحَرَام أفضل من مائَة ألف صَلَاة فِيمَا سواهُ
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه بِإِسْنَادَيْنِ صَحِيحَيْنِ
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه بِإِسْنَادَيْنِ صَحِيحَيْنِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা এ বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে, দুনিয়ার অন্য যে কোন মসজিদের তুলনায় মসজিদে নববীতে নামায পড়ার সওয়াব এক হাজার গুণ; বরং এর চেয়েও কিছুটা বেশী। আর মসজিদুল হারামের নামায মসজিদে নববীর নামায থেকেও একশ গুণ উত্তম। অর্থাৎ, সাধারণ মসজিদের তুলনায় মসজিদুল হারামে নামাযের সওয়াব এক লক্ষ গুণ; বরং এর চাইতেও কিছুটা বেশী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)