আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৬৯২
অধ্যায়ঃ হজ্জ
অধ্যায়: হজ্জ
হজ্জ ও উমরার প্রতি উৎসাহ দান এবং এগুলো আদায় করতে বের হয়ে যারা মারা যায় তাদের প্রসঙ্গ
১৬৯২. হযরত ইবন উমর (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত যে, জিবরাঈল (আ) কর্তৃক ইসলাম সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তিনি বলেছিলেন: ইসলাম হচ্ছে এই যে, তুমি একথার সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, হজ্জ পালন করবে, উমরা আদায় করবে, অপবিত্রতার গোসল করবে, পূর্ণরূপে উযূ করবে এবং রমযানের রোযা রাখবে। জিবরাঈল বললেন, আমি যখন এগুলো করে নিব, তখন কি মুসলিম হিসেবে গণ্য হব? তিনি বললেন, হ্যাঁ। জিবরাঈল বললেন, আপনি যথার্থই বলেছেন।
(হাদীসটি ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বুখারী, মুসলিম ইত্যাদিতেও এটি উল্লেখিত প্রেক্ষাপট ব্যতীত বর্ণিত হয়েছে।)
'সালাত' ও 'যাকাত' অধ্যায়েও ইতিপূর্বে এমন বহু সংখ্যক হাদীস বর্ণিত হয়েছে, যেগুলোতে হজ্জের ফযীলতের প্রতি অনুপ্রেরণা ও এর গুরুত্ব আলোচিত হয়েছে। আমরা এর পুনরাবৃত্তি করতে চাই না। কেউ ইচ্ছা করলে সেখানে দেখে নিতে পারবেন।
كتاب الْحَج
كتاب الْحَج
التَّرْغِيب فِي الْحَج وَالْعمْرَة وَمَا جَاءَ فِيمَن خرج يقصدهما فَمَاتَ
1692- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي سُؤال جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام إِيَّاه عَن الْإِسْلَام فَقَالَ الْإِسْلَام أَن تشهد أَن لَا إِلَه إِلَّا الله وَأَن مُحَمَّدًا رَسُول الله وَأَن تقيم الصَّلَاة وتؤتي الزَّكَاة وتحج وتعتمر وتغتسل من الْجَنَابَة وَأَن تتمّ الْوضُوء وتصوم رَمَضَان
قَالَ فَإِذا فعلت ذَلِك فَأَنا مُسلم قَالَ نعم
قَالَ صدقت

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه وَهُوَ فِي الصَّحِيحَيْنِ وَغَيرهمَا بِغَيْر هَذَا السِّيَاق
وَتقدم فِي كتاب الصَّلَاة وَالزَّكَاة أَحَادِيث كَثِيرَة تدل على فضل الْحَج وَالتَّرْغِيب فِيهِ وتأكيد وُجُوبه لم نعدها لكثرتها فَلْيُرَاجِعهَا من أَرَادَ شَيْئا من ذَلِك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৬৯২ | মুসলিম বাংলা