আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬৫৭
অধ্যায়ঃ রোযা
ই'তিকাফের প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গ
১৬৫৭. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, তিনি একবার মসজিদে নববীতে ই'তিকাফরত ছিলেন। এমন সময় তাঁর কাছে এক ব্যক্তি এসে সালাম দিল। তারপর সে মসজিদে বসে পড়ল। ইবন আব্বাস তাকে বললেন, ওহে অমুক! তোমাকে যে বিষন্ন ও চিন্তিত দেখছি? লোকটি বলল, জ্বী হ্যাঁ, হে রাসূলুল্লাহ ﷺ -এর পিতৃব্য তনয়। অমুকের আমার উপর বন্ধুত্বের কিছু হক রয়েছে; কিন্তু এই কবরে শায়িত মহাত্মার (রাসূলুল্লাহ ﷺ -এর) মর্যাদার দোহাই। আমি তার হকটি আদায় করতে পারছি না। ইবন আব্বাস বললেন, আমি কি তোমার ব্যাপারে তার সাথে কথা বলব? লোকটি বলল, আপনি যদি ভাল মনে করেন। বর্ণনাকারী বলেন, ইবন আব্বাস তৎক্ষণাৎ জুতা পরলেন এবং মসজিদ থেকে বের হয়ে গেলেন। লোকটি তখন ইব্‌ন আব্বাসকে বলল, আপনি কি ভুলে গিয়েছেন যে, আপনি কিসে রত ছিলেন? তিনি বললেন, না। তবে আমি এই কবরের অধিবাসী রাসূলুল্লাহ-কে বলতে শুনেছি-আর তাঁর সাহচর্যের কালটি তো খুব দূরের নয়- একথা বলার সময় ইবন আব্বাসের দু'চোখ অশ্রুসজল হয়ে উঠল। তিনি বলেছিলেন: যে ব্যক্তি তার ভাইয়ের কোন প্রয়োজন পূরণে পথ চলল ও তা সম্পন্ন করল, এ কাজটি তার জন্য দশ বছরের ইতিকাফের চেয়ে উত্তম হবে। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশায় একদিন ইতিকাফ করল, আল্লাহ্ তা'আলা তার ও জাহান্নামের মধ্যে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দেবেন। এক-একটি খন্দকের দূরত্ব হবে আসমান-যমীনের দূরত্বের চেয়েও বেশি।
(হাদীসটি তাবারানী 'আওসাতে' বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। হাকিমও হাদীসটি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন। হাকিম বলেছেন, হাদীসটি সহীহ সনদবিশিষ্ট। (হাফিয (র) বলেন: নবী করীম-এর ইতিকাফ সম্পর্কিত হাদীসসমূহ সিহাহ গ্রন্থাবলীতে সুপ্রসিদ্ধ রয়েছে। যেগুলো আমাদের প্রতিপাদ্য নয়।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي الِاعْتِكَاف
1657- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَنه كَانَ معتكفا فِي مَسْجِد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَأَتَاهُ رجل فَسلم عَلَيْهِ ثمَّ جلس فَقَالَ لَهُ ابْن عَبَّاس يَا فلَان أَرَاك مكتئبا حَزينًا قَالَ نعم يَا ابْن عَم رَسُول الله لفُلَان عَليّ حق وَلَاء وَحُرْمَة صَاحب هَذَا الْقَبْر مَا أقدر عَلَيْهِ
قَالَ ابْن عَبَّاس أَفلا ُأكَلِّمهُ فِيك فَقَالَ إِن أَحْبَبْت قَالَ فانتعل ابْن عَبَّاس ثمَّ خرج من الْمَسْجِد
فَقَالَ لَهُ الرجل أنسيت مَا كنت فِيهِ قَالَ لَا وَلَكِنِّي سَمِعت صَاحب هَذَا الْقَبْر صلى الله عَلَيْهِ وَسلم والعهد بِهِ قريب فَدَمَعَتْ عَيناهُ وَهُوَ يَقُول من مَشى فِي حَاجَة أَخِيه وَبلغ فِيهَا كَانَ خيرا لَهُ من اعْتِكَاف عشر سِنِين وَمن اعْتكف يَوْمًا ابْتِغَاء وَجه الله تَعَالَى جعل الله بَينه وَبَين النَّار ثَلَاث خنادق أبعد مِمَّا بَين الْخَافِقين

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْبَيْهَقِيّ وَاللَّفْظ لَهُ
وَالْحَاكِم مُخْتَصرا وَقَالَ صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ
قَالَ الْحَافِظ وَأَحَادِيث اعْتِكَاف النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَشْهُورَة فِي الصِّحَاح وَغَيرهَا لَيست من شَرط كتَابنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান