আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬৫৫
অধ্যায়ঃ রোযা
রোযাদারকে পরনিন্দা, অশ্লীল বাক্য, মিথ্যা ইত্যাদি থেকে সতর্কীকরণ
১৬৫৫. রাসুলুল্লাহ-এর আযাদকৃত দাস হযরত উবায়দ (রা) থেকে বর্ণিত যে, দুজন মহিলা একবার রোযা রেখেছিল। জনৈক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! এখানে দু'টি মহিলা রোযা রেখেছে এবং তারা পিপাসায় কাতর হয়ে মরণাপন্ন হয়ে পড়েছে। রাসূলুল্লাহ ﷺ তখন মুখ ফিরিয়ে নিলেন অথবা চুপ করে থাকলেন। লোকটি আবার আসল এবং আমার ধারণা যে, সে দুপুরে এসে বলল, হে আল্লাহর নবী। আল্লাহর শপথ! এ দু'জন মহিলা মারাই গিয়েছে অথবা মরণাপন্ন হয়ে পড়েছে। রাসূলুল্লাহ ﷺ তখন বললেন, এদেরকে ডেকে আন। বর্ণনাকারী বলেন, ওরা দু'জন এল। তিনি বলেন, এরপর একটি বড় পাত্র অথবা পেয়ালা আনা হল। তারপর রাসূলুল্লাহ্ ﷺ তাদের একজনকে বললেন, তুমি এতে বমি কর। সে এতে পিত্ত, রক্ত, পুঁজ ও গোশত বমি করে অর্ধেক পাত্র ভরে ফেলল। তারপর তিনি অপর মহিলাটিকে বললেন, তুমিও এতে বমি কর। সেও পিত্ত, রক্ত, পুঁজ ও তাজা গোশ্ত বমি করে পাত্রটি ভরে ফেলল। অতঃপর রাসূলুল্লাহ ﷺ বললেনঃ এরা দু'জন আল্লাহর দেয়া হালাল খাদ্য দিয়ে রোযা রেখেছিল; কিন্তু আল্লাহর হারামকৃত বস্তু দ্বারা ওরা রোযা ভেঙ্গে ফেলল। এদের একজন অপরজনের কাছে এসে বসল এবং মানুষের গোশত খেতে (গীবত করতে) লাগল।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। ইবন আবিদ-দুনিয়া এবং আবু ইয়ালাও এটি বর্ণনা করেন। তাঁরা সবাই উবায়দ থেকে একজন এমন বর্ণনাকারী সূত্রে রিওয়ায়াত করেছেন, যার নাম উল্লেখ করা হয়নি। আবু দাউদ তায়ালিসী এবং ইবন আবিদ-দুনিয়া এ হাদীসটি পরনিন্দাবাদ প্রসঙ্গে- বর্ণনা করেছেন। বায়হাকীও এটি আনাস (রা) সূত্রে বর্ণনা করেন। গীবত অধ্যায়ে এটি সামনে আসবে ইনশা আল্লাহ্।)
كتاب الصَّوْم
ترهيب الصَّائِم من الْغَيْبَة وَالْفُحْش وَالْكذب وَنَحْو ذَلِك
1655- وَعَن عبيد مولى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن امْرَأتَيْنِ صامتا وَأَن رجلا قَالَ يَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن هَاهُنَا امْرَأتَيْنِ قد صامتا وإنهما قد كادتا أَن تموتا من الْعَطش فَأَعْرض عَنهُ أَو سكت ثمَّ عَاد وَأرَاهُ قَالَ بالهاجرة قَالَ يَا نَبِي الله إنَّهُمَا وَالله قد ماتتا أَو كادتا أَن تموتا قَالَ ادعهما قَالَ فجاءتا
قَالَ فجيء بقدح أَو عس فَقَالَ لإحداهما قيئي فقاءت قَيْحا ودما وصديدا وَلَحْمًا حَتَّى مَلَأت نصف الْقدح ثمَّ قَالَ لِلْأُخْرَى قيئي فقاءت من قيح وَدم وصديد وَلحم عبيط وَغَيره حَتَّى مَلَأت الْقدح ثمَّ قَالَ إِن هَاتين صامتا عَمَّا أحل الله لَهما وأفطرتا على مَا حرم الله عَلَيْهِمَا جَلَست إِحْدَاهمَا إِلَى الْأُخْرَى فجعلتا تأكلان من لُحُوم النَّاس

رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَابْن أبي الدُّنْيَا وَأَبُو يعلى كلهم عَن رجل لم يسم عَن عبيد وَرَوَاهُ أَبُو دَاوُد الطَّيَالِسِيّ وَابْن أبي الدُّنْيَا فِي ذمّ الْغَيْبَة وَالْبَيْهَقِيّ من حَدِيث أنس وَيَأْتِي فِي الْغَيْبَة إِن شَاءَ الله
الْعس بِضَم الْعين وَتَشْديد السِّين الْمُهْمَلَتَيْنِ هُوَ الْقدح الْعَظِيم
والعبيط بِفَتْح الْعين الْمُهْملَة بعْدهَا بَاء مُوَحدَة ثمَّ يَاء مثناة تَحت وطاء مُهْملَة هُوَ الطري
tahqiqতাহকীক:তাহকীক চলমান