আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬৫২
অধ্যায়ঃ রোযা
রোযাদারকে পরনিন্দা, অশ্লীল বাক্য, মিথ্যা ইত্যাদি থেকে সতর্কীকরণ
১৬৫২. ইবন খুযায়মার অপর এক বর্ণনায় হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী করীম ﷺ থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, রোযাদার অবস্থায় তুমি কাউকে গালি দিও না। এতদসত্ত্বেও যদি কেউ তোমাকে গালি দেয়, তবে তুমি বলে দেবে। আমি রোযাদার। আর যদি তুমি তখন দণ্ডায়মান থাক, তবে বসে পড়বে।
كتاب الصَّوْم
ترهيب الصَّائِم من الْغَيْبَة وَالْفُحْش وَالْكذب وَنَحْو ذَلِك
1652- وَفِي رِوَايَة لِابْنِ خُزَيْمَة عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تساب وَأَنت صَائِم فَإِن سابك أحد فَقل إِنِّي صَائِم وَإِن كنت قَائِما فاجلس
tahqiqতাহকীক:তাহকীক চলমান