আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬৫০
অধ্যায়ঃ রোযা
রোযাদারকে পরনিন্দা, অশ্লীল বাক্য, মিথ্যা ইত্যাদি থেকে সতর্কীকরণ
১৬৫০. হযরত আবু উবায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি: রোযা হচ্ছে একটি ঢাল যে পর্যন্ত কেউ এটা ছিদ্র করে না ফেলে।
(হাদীসটি নাসাঈ হাসান সনদে বর্ণনা করেছেন। ইবন খুযায়মা এটি তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বায়হাকীও এটি বর্ণনা করেন। তাবারানী এই হাদীসটি 'আওসাত' নামক গ্রন্থে হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেছেন। তাতে এ অংশটি অতিরিক্ত রয়েছে:
রাসূলুল্লাহর-কে প্রশ্ন করা হল, এ ঢাল কিসের দ্বারা ছিদ্র করে ফেলা হয়? তিনি বললেন, মিথ্যা ও পরনিন্দা দ্বারা।)
كتاب الصَّوْم
ترهيب الصَّائِم من الْغَيْبَة وَالْفُحْش وَالْكذب وَنَحْو ذَلِك
1650- وَعَن أبي عُبَيْدَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الصّيام جنَّة مَا لم يخرقها

رَوَاهُ النَّسَائِيّ بِإِسْنَاد حسن وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من حَدِيث أبي هُرَيْرَة وَزَاد قيل وَبِمَ يخرقها قَالَ بكذب أَو غيبَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান