আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬২৫
অধ্যায়ঃ রোযা
সাহরী খাওয়া, বিশেষত খুরমা দ্বারা সাহরী গ্রহণের প্রতি উৎসাহ দান প্রসঙ্গ
১৬২৫. হযরত ইরবায ইবন সারিয়্যা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রমযানে একদিন রাসূলুল্লাহ্ ﷺ আমাকে সাহরীর দিকে আহবান করলেন এবং বললেন: বরকতময় খাবারের দিকে এসো হে!
(হাদীসটি আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন। ইবন খুযায়মা ও ইবন হিব্বানও এটি তাঁদের 'সহীহ' গ্রন্থন্বয়ে বর্ণনা করেন।)

(সংকলক (র) বলেন: এ হাদীসটি সবাই হারিস ইবন যিয়াদ.... আবু রুহম... ইবরায ইবন সারিয়্যা সূত্রে বর্ণনা করেন। অথচ হারিস থেকে ইউনুস ইবন সায়ফ ব্যতীত অন্য কেউ হাদীস বর্ণনা করেননি। ইউনুস বলেন: আবু উমর নুমায়রী হাদীস বর্ণনায় অপরিচিত। সে আবু রুহম থেকে রিওয়ায়াত করেছে। তার হাদীস মুনকার।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي السّحُور سِيمَا بِالتَّمْرِ
1625- وَعَن الْعِرْبَاض بن سَارِيَة رَضِي الله عَنهُ قَالَ دَعَاني رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى السّحُور فِي رَمَضَان فَقَالَ هَلُمَّ إِلَى الْغذَاء الْمُبَارك

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
قَالَ المملي رَضِي الله عَنهُ رَوَوْهُ كلهم عَن الْحَارِث بن زِيَاد عَن أبي رهم عَن الْعِرْبَاض والْحَارث لم يرو عَنهُ غير يُونُس بن سيف وَقَالَ أَبُو عمر النميري مَجْهُول يروي عَن أبي رهم حَدِيثه مُنكر
tahqiqতাহকীক:তাহকীক চলমান