আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ১০০৫
অধ্যায়ঃ নফল
সালাতুদ-দুহা (চাশতের সালাত) আদায়ের প্রতি অনুপ্রেরণা
১০০৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) একটি অভিযান প্রেরণ করেন। তারা বিপুল গণীমত সামগ্রী লাভ করে এবং দ্রুত শত্রুসেনা পর্যুদস্ত করে। এক ব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা এ অভিযানের চেয়ে দ্রুত শত্রুসেনা পর্যুদন্তকারী ও বিপুল গণীমত সামগ্রী লাভকারী কোন অভিযান দেখিনি। তিনি বললেনঃ এর চেয়ে অধিক দ্রুত শত্রুসেনা পযুর্দন্ত ও বিপুল গণীমত সামগ্রী লাভ করার উত্তম পন্থা আমি কি বলে দেব? এরপর তিনি বলেনঃ একব্যক্তি উত্তমরূপে উযূ করে মসজিদে এসে ফজরের সালাত আদায় করল। এরপর চাশতের সালাত আদায় করে নিল। ফলে সে যেন অতি দ্রুত শত্রুসেনা পর্যুদস্ত করল এবং বিপুল গণীমত সামগ্রী লাভ করল।
(আবূ ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে সকল রাবীর বর্ণনা সহীহ। বাযযার ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। বাযযার তাঁর বর্ণনায় উক্ত ব্যক্তির নাম হযরত আবূ বক্স (রা) বলে উল্লেখ করেছেন। ইমাম তিরমিযী এ হাদীসটি তাঁর 'জামে' গ্রন্থের দাওয়াত অধ্যায়ে হযরত উমর ইবন খাত্তাব (রা) সূত্রে বর্ণনা করেন। এ হাদীসটি আগেও বর্ণনা করা হয়েছে।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة الضُّحَى
1005 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ بعث رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بعثا فأعظموا الْغَنِيمَة وأسرعوا الكرة فَقَالَ رجل يَا رَسُول الله مَا رَأينَا بعثا قطّ أسْرع كرة وَلَا أعظم غنيمَة من هَذَا الْبَعْث فَقَالَ أَلا أخْبركُم بأسرع كرة مِنْهُم وَأعظم غنيمَة رجل تَوَضَّأ فَأحْسن الْوضُوء ثمَّ عمد إِلَى الْمَسْجِد فصلى فِيهِ الْغَدَاة ثمَّ عقب بِصَلَاة الضحوة فقد أسْرع الكرة وَأعظم الْغَنِيمَة

رَوَاهُ أَبُو يعلى وَرِجَال إِسْنَاده رجال الصَّحِيح وَالْبَزَّار وَابْن حبَان فِي صَحِيحه وَبَين الْبَزَّار فِي رِوَايَته أَن الرجل أَبُو بكر رَضِي الله عَنهُ وَقد روى هَذَا الحَدِيث التِّرْمِذِيّ فِي الدَّعْوَات من جَامعه من حَدِيث عمر بن الْخطاب رَضِي الله عَنهُ وَتقدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান