আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৭৫
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৭৫. হযরত আবূ সাল্লাম মামতুর হাবাশী (রা) থেকে বর্ণিত। একদা তিনি হিমসের এক মসজিদে অবস্থান করছিলেন। এমন সময় তাঁর কাছ দিয়ে এক ব্যক্তি পথ অতিক্রম করছিল। তারা বলল: এতো রাসূলুল্লাহ (সা) এর খাদিম। সেমতে তিনি দাঁড়ালেন। সে বলল, আপনি আমার নিকট এমন একটি হাদীস বর্ণনা করুন, যাতে আপনার ও তাঁর মধ্যে মিথ্যাবাদীর অনুপ্রবেশ ঘটেনি। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় বলেঃ
رَضِينَا بِاللَّه رَبًّا وَبِالْإِسْلَامِ دينا وَبِمُحَمَّدٍ صلى الله عَلَيْهِ وَسلم رَسُولا
"আল্লাহকে রবরূপে এবং ইসলামকে দীনরূপে এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল মেনে নিয়ে আমরা সন্তুষ্ট।" এই দু'আ পাঠ করবে, তার প্রতি সন্তোষ প্রকাশ করা আল্লাহ নিজের উপর অপরিহার্য করে নেন।
(আবূ দাউদ নিজ শব্দযোগে এবং তিরমিযী আবু সা'দ সা'ঈদ ইবন মারযুবান হতে, তিনি আবু সালামা থেকে,
তিনি সাওবান থেকে হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেছেন: এ হাদীসটি হাসান-গরীব। অন্য নুসখায় হাসান-সহীহ উল্লেখিত হয়েছে। ইমাম তিরমিযীর মতে এরূপ নয়, বরং তাঁর মতে وَبِمُحَمَّدٍ نَبيا তিনি বলেন, দুটো শব্দ এভাবে একত্র করে বলা উচিত وَبِمُحَمَّدٍ نَبيا ورسولا ইবন মাজাহ সাবিক থেকে, তিনি রাসূলুল্লাহ-এর খাদিম আবু সাল্লাম থেকে বর্ণনা করেন। আহমদ ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। তাঁরা বলেন: হাদীসটি আবু সাল্লাম সাবিক ইবন নাজীয়া থেকে বর্ণিত। আহমদ-এর নিকটও এরূপ। তিনি বলেন ذَلِك .....حين يصبح ইমাম মুসলিম আবু সাঈদ (রা) থেকে الصَّباح والمساء শব্দদ্বয় ব্যতীত অনুরূপ বর্ণনা করেন। তবে তাঁর হাদীসের শেষাংশে وَجَبت لَهُ الْجنَّة (তার জন্য জান্নাত অবধারিত) এসেছে। ইবন আবদুল বার তাঁর 'ইসতিয়াব' গ্রন্থে ইবন মাজাহ থেকে সহীহ সনদে বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি ওয়াকী মিসআর হতে, তিনি আবু আকীল থেকে, তিনি আবূ সালামা থেকে, তিনি সাবিক থেকে বর্ণনা করেন। তবে তাঁর বর্ণনায় ভুল রয়েছে। অনুরূপ সাল্লাম (র) .... আবূ সালামা (রা) -এর বর্ণনায়ও ভুল রয়েছে। তিনি বলেন, সাবিক-এর সাহাবী হওয়া বিশুদ্ধ মতে যথার্থ নয়।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
975 - وَعَن أبي سَلام رَضِي الله عَنهُ وَهُوَ مَمْطُور الحبشي أَنه كَانَ فِي مَسْجِد حمص فَمر بِهِ رجل فَقَالُوا هَذَا خَادِم رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَامَ إِلَيْهِ فَقَالَ حَدثنِي بِحَدِيث سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لم يتداوله بَيْنك وَبَينه الدَّجَّال فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قَالَ إِذا أصبح وَإِذا أَمْسَى رَضِينَا بِاللَّه رَبًّا وَبِالْإِسْلَامِ دينا وَبِمُحَمَّدٍ صلى الله عَلَيْهِ وَسلم رَسُولا إِلَّا كَانَ حَقًا على الله أَن يرضيه

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ من رِوَايَة أبي سعد سعيد بن الْمَرْزُبَان عَن أبي سَلمَة عَن ثَوْبَان وَقَالَ حَدِيث حسن غَرِيب وَفِي بعض النّسخ حسن صَحِيح وَهُوَ بعيد وَعِنْده وَبِمُحَمَّدٍ نَبيا فَيَنْبَغِي أَن يجمع بَينهمَا فَيُقَال وَبِمُحَمَّدٍ نَبيا ورسولا
وَرَوَاهُ ابْن مَاجَه عَن سَابق عَن أبي سَلام رَضِي الله عَنهُ خَادِم النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَرَوَاهُ أَحْمد وَالْحَاكِم فَقَالَا عَن أبي سَلام سَابق بن نَاجِية وَعند أَحْمد أَنه يَقُول ذَلِك ثَلَاث مَرَّات حِين يُمْسِي وَحين يصبح وَهُوَ فِي مُسلم من حَدِيث أبي سعيد من غير ذكر الصَّباح
والمساء وَقَالَ فِي آخِره وَجَبت لَهُ الْجنَّة صحّح ابْن عبد الْبر النمري فِي الِاسْتِيعَاب رِوَايَة ابْن مَاجَه وَقَالَ رَوَاهُ وَكِيع عَن مسعر عَن أبي عقيل عَن أبي سَلامَة عَن سَابق فَأَخْطَأَ فِيهِ وَكَذَا فِي سَلام أبي سَلامَة فَأَخْطَأَ فِيهِ
قَالَ وَلَا يَصح سَابق فِي الصَّحَابَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান