আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৭২
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৭২. হযরত উম্মদ-দারদা (রা) থেকে হযরত আবুদ-দারদা (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় সাতবার এই দু'আঃ حسبي الله لَا إِلَه إِلَّا هُوَ عَلَيْهِ توكلت وَهُوَ رب الْعَرْش الْعَظِيم
"আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই, আমি তাঁরই উপর ভরসা রাখি। তিনি মহান আরশের মালিক।" পাঠ করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। চাই সে বাস্তব বিষয়ে দুশ্চিন্তাগ্রন্থ হোক, কি অবাস্তব বিষয়ে।
(আবূ দাউদ এভাবে মাওকূফ সনদে হাদীসটি বর্ণনা করেন। ইবনুস-সুন্নী ও অন্যান্যগণ মারফু' সূত্রে বর্ণনা করেছেন। কারো কারো মতে এই জাতীয় দু'আ চিন্তা বা গবেষণার উপর নির্ভরশীল নয়, বরং এটি নিশ্চিতভাবে মারফু' সনদে বর্ণিত হয়েছে।)

كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
972 - وَعَن أم الدَّرْدَاء عَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ من قَالَ إِذا أصبح وَإِذا أَمْسَى حسبي الله لَا إِلَه إِلَّا هُوَ عَلَيْهِ توكلت وَهُوَ رب الْعَرْش الْعَظِيم سبع مَرَّات كَفاهُ الله مَا أهمه صَادِقا كَانَ أَو كَاذِبًا
رَوَاهُ أَبُو دَاوُد هَكَذَا مَوْقُوفا وَرَفعه ابْن السّني وَغَيره وَقد يُقَال إِن مثل هَذَا لَا يُقَال من قبل الرَّأْي وَالِاجْتِهَاد فسبيله سَبِيل الْمَرْفُوع

বর্ণনাকারী: