আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৮৬৬
অধ্যায়ঃ নফল
মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ের সালাতের প্রতি অনুপ্রেরণা
৮৬৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি মাগরিবের (ফরয) সালাতের পর ছয় রাক'আত সালাত (সালাতুল আওয়াবীন) আদায় করবে, যার মধ্যে সে কোন মন্দ বাক্যালাপ করবে না, তার সে সালাত বার বছরের ইবাদতের সমান বলে গণ্য করা হবে।
(ইবন মাজাহ, ইবন খুযায়মা 'সহীহ' গ্রন্থে এবং তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তাঁরা সকলে উমর ইবন খাসআম থেকে ইয়াহইয়া ইবন আবু কাসীর সূত্রে আবু সালামা থেকে হাদীসটি বর্ণনা করেন। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি গরীব।)

كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة بَين الْمغرب وَالْعشَاء
866 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صلى بعد الْمغرب سِتّ رَكْعَات لم يتَكَلَّم فِيمَا بَينهُنَّ بِسوء عدلن بِعبَادة ثِنْتَيْ عشرَة سنة
رَوَاهُ ابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالتِّرْمِذِيّ كلهم من حَدِيث عمر بن خثعم عَن يحيى بن أبي كثير عَن أبي سَلمَة عَنهُ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب
رَوَاهُ ابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَالتِّرْمِذِيّ كلهم من حَدِيث عمر بن خثعم عَن يحيى بن أبي كثير عَن أبي سَلمَة عَنهُ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب