আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৫৪
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫৪. হযরত আবদুল্লাহ ইবন সাইব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়ার পর যোহরের (ফযর সালাতের) পূর্বে চার রাক'আত সালাত আদায় করতেন। তিনি (আরো) বলেছেন: এটা এমন সময় যে, আসমানের দরজাসমূহ উন্মুক্ত করা হয়। এ সময়ে আমি আমার নেক আমল উপরে উঠিয়ে নেওয়া অধিক পসন্দ করি।
(আহমদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন এ হাদীসটি হাসান-গরীব।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
854 - وَعَن عبد الله بن السَّائِب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يُصَلِّي أَرْبعا بعد أَن تَزُول الشَّمْس قبل الظّهْر وَقَالَ إِنَّهَا سَاعَة تفتح فِيهَا أَبْوَاب السَّمَاء فَأحب أَن يصعد لي فِيهَا عمل صَالح
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান