আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৮৪৮
অধ্যায়ঃ নফল
ফজরের (ফরযের) পূর্বে দুই রাক'আত সালাত সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৮৪৮. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) আমাকে তিনটি বিষয়ের উপদেশ দিয়েছেন। তা হল: ১. প্রত্যেক মাসে তিন দিন সিয়াম পালন করবে, ২. ঘুমিয়ে পড়ার পূর্বে বিতর আদায় করবে এবং ৩. ফজরের দুই রাক'আত (সুন্নাত) সালাত আদায় করবে।
(তাবারানী 'কাবীর' গ্রন্থে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ-এর বর্ণনায় ফজরের দুই রাকআ'তের স্থলে দুই রাক'আত দুহার সালাতের কথা রয়েছে। এ বিষয়ে ইনশা আল্লাহ সামনে আলোচনা হবে।)
(তাবারানী 'কাবীর' গ্রন্থে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ-এর বর্ণনায় ফজরের দুই রাকআ'তের স্থলে দুই রাক'আত দুহার সালাতের কথা রয়েছে। এ বিষয়ে ইনশা আল্লাহ সামনে আলোচনা হবে।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الْمُحَافظَة على رَكْعَتَيْنِ قبل الصُّبْح
848 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ أَوْصَانِي خليلي صلى الله عَلَيْهِ وَسلم بِثَلَاث بِصَوْم ثَلَاثَة أَيَّام
من كل شهر وَالْوتر قبل النّوم وركعتي الْفجْر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد وَهُوَ عِنْد أبي دَاوُد وَغَيره خلا قَوْله وركعتي الْفجْر وَذكر مكانهما رَكْعَتي الضُّحَى وَيَأْتِي إِن شَاءَ الله تَعَالَى

বর্ণনাকারী: