আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৮৪০
অধ্যায়ঃ নামাজ
স্বেচ্ছায় সালাত বর্জন এবং অবহেলা করে ওয়াক্ত সরে যাওয়ার পর সালাত আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৮৪০. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি বিনা ওযরে দুই ওয়াক্ত সালাত একত্রে আদায় করল, সে প্রকারান্তরে কবীরা গুনাহ করল।
(হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হানাশ হলেন ইবন কায়স, তিনি একজন বিশ্বস্ত রাবী।
[হাফিয মুনযিরী (র) বলেন:] আফসোস, হুসায়ন ইবন নুমায়র ব্যতীত কেউ তাঁকে বিশ্বস্ত মনে করেন বলে
আমার জানা নেই।
كتاب الصَّلَاة
التَّرْهِيب من ترك الصَّلَاة تعمدا وإخراجها عَن وَقتهَا تهاونا
840 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من جمع بَين صَلَاتَيْنِ من غير عذر فقد أَتَى بَابا من أَبْوَاب الْكَبَائِر

رَوَاهُ الْحَاكِم وَقَالَ حَنش هُوَ ابْن قيس ثِقَة
قَالَ الْحَافِظ بل واه بِمرَّة لَا نعلم أحدا وَثَّقَهُ غير حُصَيْن بن نمير