আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৮৩৮
অধ্যায়ঃ নামাজ
স্বেচ্ছায় সালাত বর্জন এবং অবহেলা করে ওয়াক্ত সরে যাওয়ার পর সালাত আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৮৩৮. হযরত মুস'আব ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতাকে বললাম, হে আমার পিতা! আল্লাহ বাণী: الَّذين هم عَن صلَاتهم ساهون “যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন।" (সূরা মাউনঃ ৫) এ সম্পর্কে আপনার অভিমত কী? আমাদের কে-না উদাসীন থাকে এবং আমাদের কার না মনে জল্পনা স্থান পায়? তিনি বললেনঃ ব্যাপারটি তা নয়; বরং তা হচ্ছে অবহেলা করে সালাতের সময় নষ্ট করা, এমনকি সালাতের সময় চলে যায়।
(আবু ইয়ালা হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من ترك الصَّلَاة تعمدا وإخراجها عَن وَقتهَا تهاونا
838 - وَعَن مُصعب بن سعد رَضِي الله عَنهُ قَالَ قلت لابي يَا أبتاه أَرَأَيْت قَوْله تبَارك وَتَعَالَى {الَّذين هم عَن صلَاتهم ساهون}
أَيّنَا لَا يسهو أَيّنَا لَا يحدث نَفسه قَالَ لَيْسَ ذَاك إِنَّمَا هُوَ إِضَاعَة الْوَقْت يلهو حَتَّى يضيع الْوَقْت
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান