আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৮৩৬
অধ্যায়ঃ নামাজ
স্বেচ্ছায় সালাত বর্জন এবং অবহেলা করে ওয়াক্ত সরে যাওয়ার পর সালাত আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৮৩৬. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি একদিন সালাত সম্পর্কে আলোচনা করেন এবং বলেনঃ যে ব্যক্তি তা হিফাযত করবে, কিয়ামতের দিন তা তার জন্য হবে নূর, দলীল এবং মুক্তির
সনদ। আর যে ব্যক্তি তা হিফাযত করবে না, তা তার জন্য নূর, দলীল এবং মুক্তির সনদ হবে না। কিয়ামতের দিন সে কারুণ, ফির'আউন, হামান ও উবাই ইবন খালাফের সাথে থাকবে।
(আহমদ উত্তম সনদে, তাবারানী 'কাবীর' ও 'আওসাত' গ্রন্থে এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من ترك الصَّلَاة تعمدا وإخراجها عَن وَقتهَا تهاونا
836 - وَعَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه ذكر الصَّلَاة يَوْمًا فَقَالَ من حَافظ عَلَيْهَا كَانَت لَهُ نورا وبرهانا وَنَجَاة يَوْم الْقِيَامَة وَمن لم يحافظ عَلَيْهَا لم يكن لَهُ نور وَلَا برهَان وَلَا نجاة وَكَانَ يَوْم الْقِيَامَة مَعَ قَارون وَفرْعَوْن وهامان وَأبي بن خلف
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান