আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৮১৪
অধ্যায়ঃ নামাজ
স্বেচ্ছায় সালাত বর্জন এবং অবহেলা করে ওয়াক্ত সরে যাওয়ার পর সালাত আদায়ের প্রতি ভীতি প্রদর্শন
৮১৪. হযরত আবদুল্লাহ ইবন শাকীক উকায়লী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মদ (সা) এর সাহাবাগণ তাঁদের আমলের মধ্য থেকে সালাত ব্যতীত অন্য কোন কোন আমল ত্যাগ করা কুফরী মনে করতেন না।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من ترك الصَّلَاة تعمدا وإخراجها عَن وَقتهَا تهاونا
814 - وَعَن عبد الله بن شَقِيق الْعقيلِيّ رَضِي الله عَنهُ قَالَ كَانَ أَصْحَاب مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم لَا يرَوْنَ شَيْئا من الْأَعْمَال تَركه كفر غير الصَّلَاة

رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান