আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৮০৪
অধ্যায়ঃ নামাজ
সালাতে কোমরে হাত বাঁধার প্রতি ভীতি প্রদর্শন
৮০৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: সালাতে থাকাকালীন সময়ে কোমরে হাত বাঁধতে নিষেধ করা হয়েছে।
(বুখারী, মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তাঁদের শব্দমালা হলঃ নবী (সা) সালাতে মুসল্লীকে কোমরে হাত বাঁধতে নিষেধ করেছেন। নাসাঈ ও আবু দাউদ ও অনুরূপ বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من وضع الْيَد على الخاصرة فِي الصَّلَاة
804 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ نهي عَن الخصر فِي الصَّلَاة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَلَفْظهمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم نهى أَن يُصَلِّي الرجل مُخْتَصرا

وَالنَّسَائِيّ نَحوه وَأَبُو دَاوُد وَقَامَ يَعْنِي يضع يَده على خاصرته
tahqiqতাহকীক:তাহকীক চলমান