আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪৩৫
অধ্যায়ঃ নামাজ
মসজিদ পবিত্র রাখা, পবিত্র করা এবং সুগন্ধিময় করার প্রতি অনুপ্রেরণা
৪৩৫. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সা) আমাদের বাড়িতে মসজিদ নির্মাণের এবং তা পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছেন।
(আহমদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী (র) বলেনঃ আমাদের নিকট হাদীসটি সহীহ। আবু দাউদ, ইবন মাজাহ ও ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। ইমাম তিরমিযী (র) মুসনাদ ও মুরসালরূপে হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন: মুরসাল হিসেবেই এই হাদীসখানা অধিক বিশুদ্ধ।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي تنظيف الْمَسَاجِد وتطهيرها وَمَا جَاءَ فِي تجميرها
435 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت أمرنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِبِنَاء الْمَسَاجِد فِي الدّور وَأَن تنظف وتطيب
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث صَحِيح إِلَيّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَرَوَاهُ التِّرْمِذِيّ مُسْندًا ومرسلا وَقَالَ فِي الْمُرْسل هَذَا أصح