আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪০৯
অধ্যায়ঃ নামাজ
আযানের পর বিনা ওযরে মসজিদ থেকে বের হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৪০৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি আমার মসজিদে অবস্থানকালে আযান শুনবে এবং বিনা প্রয়োজনে মসজিদ থেকে বেরিয়ে যাবে এবং ফিরে আসবে না, সে অবশ্যই মুনাফিক।
(তাবারানী 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাটি দলীল হিসেবে গ্রহণ করা সহীহ।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من الْخُرُوج من الْمَسْجِد بعد الْأَذَان لغير عذر
409 - وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يسمع النداء فِي مَسْجِدي هَذَا ثمَّ يخرج مِنْهُ إِلَّا لحَاجَة ثمَّ لَا يرجع إِلَيْهِ إِلَّا مُنَافِق
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসে ই'তেকাদী নিফাক নয় বরং আমলী নিফাকের উল্লেখ করা হয়েছে। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে বা এমন কোন কাজ যা না করলে কোনরূপ বিবাদ বিসম্বাদ হওয়ার আশঙ্কা রয়েছে কিংবা নিজের বা অন্য কারো মারাত্মক ক্ষতি হতে পারে তা সম্পাদনের জন্য বাইরে যাওয়া যাবে। মুসাফির ব্যক্তি বাস, ট্রেন বা বিমান না পাওয়ার আশঙ্কা করলে জামা'আতের পূর্বে মসজিদ থেকে চলে যেতে পারে। স্বাভাবিক অবস্থায় জামা'আতের নামায না পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলে গুনাহ হবে। আর তা আমলী নিফাক হিসাবে গণ্য হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান