আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৪০৪
অধ্যায়ঃ নামাজ
আযানের জওয়াব দানের প্রতি উৎসাহ দান, কি ভাবে জওয়াব দেবে এবং আযানের পরে কি বলবে? (আযানের দু'আ)
৪০৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। যখন রাসূলুল্লাহ মুআযযিনের কণ্ঠে اشهد ان محمدا رسول الله বলতে শুনতেন, তখন তিনি বলতেন: আমিও, আর আমিও।
(আবু দাউদ নিজ শব্দযোগে, ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন: হাদীসটির সনদ সহীহ।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي إِجَابَة الْمُؤَذّن وبماذا يجِيبه وَمَا يَقُول بعد الْأَذَان
404 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ إِذا سمع الْمُؤَذّن يتَشَهَّد قَالَ وَأَنا وَأَنا
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد