আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৪০২
অধ্যায়ঃ নামাজ
আযানের জওয়াব দানের প্রতি উৎসাহ দান, কি ভাবে জওয়াব দেবে এবং আযানের পরে কি বলবে? (আযানের দু'আ)
৪০২. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলার প্রার্থনা কর। কেননা যে ব্যক্তি দুনিয়ায় আমার জন্য ওয়াসিলার প্রার্থনা করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সাক্ষী হব অথবা শাফাআতকারী হব।
(তাবারানী তাঁর 'আওসাতে' ওয়ালীদ ইবন আবদুল মালিক হাররানী হতে মূসা ইবন আয্যূন সূত্রে হাদীসটি বর্ণনা করেন। ওয়ালীদ বিশ্বস্ত বর্ণনাকারীদের মধ্যে অন্যতম। ইবন আয়্যুন বিশ্বস্ত ও খ্যাতিমান ব্যক্তি।)
(তাবারানী তাঁর 'আওসাতে' ওয়ালীদ ইবন আবদুল মালিক হাররানী হতে মূসা ইবন আয্যূন সূত্রে হাদীসটি বর্ণনা করেন। ওয়ালীদ বিশ্বস্ত বর্ণনাকারীদের মধ্যে অন্যতম। ইবন আয়্যুন বিশ্বস্ত ও খ্যাতিমান ব্যক্তি।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي إِجَابَة الْمُؤَذّن وبماذا يجِيبه وَمَا يَقُول بعد الْأَذَان
402 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سلوا الله لي الْوَسِيلَة فَإِنَّهُ لم يسْأَلهَا لي عبد فِي الدُّنْيَا إِلَّا كنت لَهُ شَهِيدا أَو شَفِيعًا يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة الْوَلِيد بن عبد الْملك الْحَرَّانِي عَن مُوسَى بن أعين والوليد مُسْتَقِيم الحَدِيث فِيمَا رَوَاهُ عَن الثِّقَات وَابْن أعين ثِقَة مَشْهُور
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة الْوَلِيد بن عبد الْملك الْحَرَّانِي عَن مُوسَى بن أعين والوليد مُسْتَقِيم الحَدِيث فِيمَا رَوَاهُ عَن الثِّقَات وَابْن أعين ثِقَة مَشْهُور