আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৯৬
অধ্যায়ঃ নামাজ
আযানের জওয়াব দানের প্রতি উৎসাহ দান, কি ভাবে জওয়াব দেবে এবং আযানের পরে কি বলবে? (আযানের দু'আ)
৩৯৬. হিলাল ইবন ইয়াসাফ (র) থেকে বর্ণিত। তিনি হযরত মু'আবিয়া (রা)-কে বর্ণনা করতে শুনেছেন। তিনি (মুআবিয়া) নবী (সা) কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি মুআযযিনের আযান শুনবে এবং অনুরূপ বলবে, তার জন্য রয়েছে মুআযযিনের অনুরূপ সওয়াব।
(তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে ইসমাঈল ইবন আইয়াশ হতে হিজাজীদের সূত্রে হাদীসটি বর্ণনা করেন, কিন্তু তার মূল হাদীস উত্তম সনদে বর্ণিত। তার সমর্থনে অনেক ভাল বর্ণনা আছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي إِجَابَة الْمُؤَذّن وبماذا يجِيبه وَمَا يَقُول بعد الْأَذَان
396 - وَعَن هِلَال بن يسَاف رَضِي الله عَنهُ أَنه سمع مُعَاوِيَة يحدث أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من سمع الْمُؤَذّن فَقَالَ مثل مَا يَقُول فَلهُ مثل أجره
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة إِسْمَاعِيل بن عَيَّاش عَن الْحِجَازِيِّينَ لَكِن مَتنه حسن وشواهده كَثِيرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান