আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৯৪
অধ্যায়ঃ নামাজ
আযানের জওয়াব দানের প্রতি উৎসাহ দান, কি ভাবে জওয়াব দেবে এবং আযানের পরে কি বলবে? (আযানের দু'আ)
৩৯৪. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি আযান শুনে এই দু'আ পড়বে: اللَّهُمَّ رب هَذِه الدعْوَة التَّامَّة وَالصَّلَاة الْقَائِمَة آتٍ مُحَمَّدًا الْوَسِيلَة والفضيلة وابعثه مقَاما مَحْمُودًا الَّذِي وعدته "হে আল্লাহ! এই পরিপূর্ণ আহবান ও সালাতের তুমিই রব। তুমি মুহাম্মদ-কে দান কর ওয়াসীলা ও মর্যাদা, তাঁকে দান কর মাকামে মাহমুদ যার ওয়াদা তুমি করেছে।" কিয়ামতের দিন সে আমার শাফাআত লাভের অধিকারী হবে। (বুখারী আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকীর সুনানেও (কুবরা) হাদীসটি বর্ণিত হয়েছে। তবে বায়হাকীতে আরো বর্ণিত হয়েছে যে إِنَّك لَا تخلف الميعاد (নিশ্চয়ই তুমি ওয়াদা খিলাফ কর না।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي إِجَابَة الْمُؤَذّن وبماذا يجِيبه وَمَا يَقُول بعد الْأَذَان
394 - وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ حِين يسمع النداء اللَّهُمَّ رب هَذِه الدعْوَة التَّامَّة وَالصَّلَاة الْقَائِمَة آتٍ مُحَمَّدًا الْوَسِيلَة والفضيلة وابعثه مقَاما مَحْمُودًا الَّذِي وعدته حلت لَهُ شَفَاعَتِي يَوْم الْقِيَامَة
رَوَاهُ البُخَارِيّ وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَرَوَاهُ الْبَيْهَقِيّ فِي سنَنه الْكُبْرَى وَزَاد فِي آخِره إِنَّك لَا تخلف الميعاد