আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৩৯২
অধ্যায়ঃ নামাজ
আযানের জওয়াব দানের প্রতি উৎসাহ দান, কি ভাবে জওয়াব দেবে এবং আযানের পরে কি বলবে? (আযানের দু'আ)
৩৯২. হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত। তিনি নবী (সা) কে বলতে শুনেছেন: তোমরা যখন মুআযযিনকে আযান দিতে শুনবে, তখন সে যা বলে, তোমরা তাই বলবে। এরপর আমার উপর দরুদ পাঠ করবে। কারণ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তা'আলা এর বিনিময়ে তার উপর দশটি রহমত নাযিল করেন। পরে আল্লাহর কাছে আমার ওয়াসীলার দু'আ করবে ওয়াসীলা হল জান্নাতের একটি বিশেষ স্থান, যা আল্লাহর বান্দার মধ্যে কোন এক বান্দাকে দেওয়া হবে। আমি আশা করি যে, আমিই হব সেই বান্দা। যে আমার ওয়াসীলা নিয়ে দু'আ করবে, তার জন্য আমার শাফা'আত ওয়াজিব হবে ।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেন।)
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي إِجَابَة الْمُؤَذّن وبماذا يجِيبه وَمَا يَقُول بعد الْأَذَان
392 - وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِذا سَمِعْتُمْ الْمُؤَذّن فَقولُوا مثل مَا يَقُول ثمَّ صلوا عَليّ فَإِنَّهُ من صلى عَليّ صَلَاة صلى الله بهَا عشرا ثمَّ سلوا الله لي الْوَسِيلَة فَإِنَّهَا منزلَة فِي الْجنَّة لَا تنبغي إِلَّا لعبد من عباد الله وَأَرْجُو أَن أكون أَنا هُوَ فَمن سَأَلَ لي الْوَسِيلَة حلت لَهُ الشَّفَاعَة
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ