আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ২৮৬
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
২৮৬. মুসলিম শরীফে আবু হাযিম সূত্রে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ একদা হযরত আবু হুরায়রা (রা) সালাতের জন্য উযূ করছিলেন, আর আমি তখন তাঁর পিছনে দাঁড়ানো ছিলাম। এরপর তিনি তাঁর হাত বগল পর্যন্ত ধৌত করলেন। আমি তাঁকে বললামঃ হে আবু হুরায়রা। এ কোন ধরনের উযু? তিনি বললেনঃ হে বনী ফাররূখ! তোমরা এখানে তা যদি আমি জানতাম, তাহলে এরূপ উযূ করতাম না। আমি আমার (পরম) বন্ধু রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছিঃ মুমিন ব্যক্তির উযূর পানি যতদূর পৌঁছবে, (জান্নাতের) অলংকার ততদূর পৌছবে।
(ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি বলেন, "আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছি: অলংকার উযূর স্থানসমূহে পৌঁছবে। الحلية জান্নাতীর চূড়ি ইত্যাদি যা পরানো হবে তা অথবা অনুরূপ।
(ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি বলেন, "আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছি: অলংকার উযূর স্থানসমূহে পৌঁছবে। الحلية জান্নাতীর চূড়ি ইত্যাদি যা পরানো হবে তা অথবা অনুরূপ।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
286 - وَلمُسلم عَن أبي حَازِم قَالَ كنت خلف أبي هُرَيْرَة وَهُوَ يتَوَضَّأ للصَّلَاة فَكَانَ يمد يَده حَتَّى يبلغ إبطه فَقلت لَهُ يَا أَبَا هُرَيْرَة مَا هَذَا الْوضُوء فَقَالَ يَا بني فروخ أَنْتُم هَاهُنَا لَو علمت أَنكُمْ هَاهُنَا مَا تَوَضَّأت هَذَا الْوضُوء سَمِعت خليلي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول تبلغ الْحِلْية من الْمُؤمن حَيْثُ الْوضُوء
وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه بِنَحْوِ هَذَا إِلَّا أَنه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن الْحِلْية تبلغ مَوَاضِع الطّهُور
الْحِلْية مَا يحلى بِهِ أهل الْجنَّة من الأساور وَنَحْوهَا